বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

প্রধানমন্ত্রীর ১৫ বছরে উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রচার ও মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম বলেন,বিএনপি ও জাপা সরকার খুনিদের মদদ দিয়েছে। খুনের লাভ দিয়েছে এবং দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছেন শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন।
(বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘর) গেট সংলগ্ন চামেলী ভিলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন কার্যক্রমের প্রচার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।তাই আগামীতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে চাই।

মতবিনিময় সভায় পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ,সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল, সদস্য শামসুজ্জামান শামসু, উপজেলা চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা সুরুজ্জামান প্রধান, করিম আহমেদ সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.