বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

ছিনতাইয়ের অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

সোনারগাঁ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগ এর অন‍্যতম সদস‍্য ও আওয়ামীলীগ থেকে নৌকা মনোনয়ন প্রত‍্যাশী ড.আবু জাফর চৌধুরী বিরুর দলীয় সন্তান তুল্ল‍্য এবং সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজু মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।

রোববার মধ্য রাতে সোনারগাঁ পৌর এলাকার রয়্যাল রির্সোটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ে অভিযোগে মামলা দায়ের করা হয়। রোববার দুপুরে কুমিল্লার কোতয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদি হয়ে মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিন খাঁনের ছেলে।
জানা যায়, কুমিল্লার কোতয়ালী থানার রাইস গ্রামের বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো.সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল সেট নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রমকালে র্যাব পরিচায়ে প্রাইভেটকারটি গতিরোধ করে। পরে ওই ব্যবসায়ীকে মারধর করে ওই মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। ওই সময় তাদের পরিচয় জানতে পেরে তাদের কাছে মোবাইলগুলো ফেরত নেওয়ার জন্য ধরনা দেয়। মোবাইল ফোন গুলো ফেরত না দেওয়ায় ১১দিন অপেক্ষা করে গত রোববার দুপুরে ওই ব্যবসায়ী সোনারগাঁ থানায় রবিন, সাজুসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ পৌরসভার খাসনগর দিঘির পাড় রয়্যাল রির্সোটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, ছিনতাইয়ের অভিযোগে রবিন ও সাজু নামের দুজনকে গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। মোবাইল উদ্ধার না হওয়ায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশ আরো জানান, সোনারগাঁ থানায় তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যূতা ও হামলা ভাংচুরের অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.