বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে ২দিনব্যাপী প্রদর্শিত হবে ‘হাসিনা, আ-ডটার’স টেল’ প্রামাণ্যচিত্র

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২দিনব্যাপী প্রদর্শিত প্রামাণ্যচিত্রে দেখানো হবে, ১৯৮১ সালে দেশে ফেরা, দিক হারানো আওয়ামী লীগের হাল ধরে দলকে আবার কক্ষপথে ফেরানো, স্বৈরাচারবিরোধী আন্দোলন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রিত্ব–এই সব ঐতিহাসিক ঘটনা অবলম্বনে নির্মিত- ‘’হাসিনা: আ ডটার’স টেল’’ প্রামাণ্যচিত্রটি।

আগামী শুক্রবার ও শনিবার (৬ ও ৭অক্টোবর)সোনারগাঁ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রামাণ্যচিত্রটির প্রর্দশন করা হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত। প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীদের বিনামূল্যে টিকিট প্রদান করা হবে।

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ডায়নামিক লিডার তরুণ্যের আইকন ও নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলকের উদ্যোগে এই আয়োজন করা হবে।

এ বিষয়ে আয়োজক মারুফুল ইসলাম ঝলক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকাবস্থায় পরিবারের সব সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এরপর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর নানা ঘটনাপ্রবাহ নিয়ে এই প্রামাণ্যচিত্রটি তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ত্যাগের ইতিহাস দেখে আসছি। একটি পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনা ও নিশ্চিহ্ন করার অপচেষ্টা সম্পর্কে আমার এলাকার জনগণকে এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে আরো স্পষ্ট ধারণা দেয়া হবে। পাশাপাশি একটি পরিবার বা ব্যক্তির পক্ষে কতটুকু ত্যাগ করা সম্ভব, সেটিরও একটি উদাহরণ সবাইকে দেখানো সম্ভব হবে বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.