বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁ উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৫৬৫ Time View

নয়ন সরকার সোনারগাঁ প্রতিনিধি।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৩ অক্টোবর উপজেলার কাচপুরে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে জোরালোভাবে কাজ করার লক্ষেই এ বর্ধিত সভা। উপজেলা আ’লীগ ঐক্যবদ্ধভাবে ১৩ অক্টোবর মহাসমাবেশ সফল করার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল জামান এর সঞ্চালনায়

বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,এইচ এম মাসুদ দুলাল, দীপক কুমার বনিক দিপু,মাহাফুজুর রহমান কালাম, ডা, আবু জাফর চৌধুরী বিরু, মারুফুল ইসলাম ঝলকসহ প্রমুখ। উল্লেখ্য (১৩ অক্টোবর) বিএনপি জামায়াত অপরাজনীতির বিরুদ্ধে এবং
অগ্নিসংযোগ জ্বালা পুড়াও মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজন মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে সাথে আরো উপস্থিত থাকবেন আ’লীগের কেন্দ্রীয় নেতারা।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, মোস্তাফিজুর রহমান মাসুম, এইচ এম জাহাঙ্গীর, সোহাগ রনি,জাকির হোসেন,ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার,হুমায়ুন কবির ভূঁইয়া,জাহিদ হাসান জিন্না, পৌর মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বি, মোহাম্মদ হোসাইন,

অ্যাডভোকেট নূরজাহান,নাসরিন সুলতানা ঝরা,রুমা আক্তারসহ উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.