বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ের কাঁচপুরে আ’লীগের শান্তি সমাবেশে নেতা-কর্মীর ঢল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন মাঠে শুরু হওয়া এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা আড়াইটায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শান্তি সমাবেশ শুরু হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সমাবেশ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ব্যানার ফেস্টুন ও বর্ণিল সাজে সেজেছে। কাঁচপুর ব্রিজের আশেপাশে সাজ সাজ রব।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতে থাকে, বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতির নেতৃত্বে বিশাল একটি মিছিল সমাবেশে যোগ দেয়। তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল ও এর আশপাশের এলাকা।

শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি), সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল,
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান,
যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,উপজেলা আ’লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.