বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সবুজ উদ্যানের মিলন মেলা ও দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

সবুজের ছায়াতলে পদার্পণ, সবুজ উদ্যানের বিচরণ’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা সবুজ উদ্যানের মিলন মেলা ও দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার (১৩ অক্টোবর) উত্তরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

সবুজ উদ্যান গ্রুপ ক্রিয়েটর ও ফাউন্ডার অ্যাডমিন শারমিন আখতারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাংবাদিক বজলুর রায়হান, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মো. মসিহ রানা, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)’র সহ সভাপতি, ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ এর সভাপতি আনজুমান আরা শিল্পী।

গ্রুপের উপদেষ্টা মো. আব্দুল জব্বারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র অ্যাডমিন মুনমুন রহমান।

উপস্থিত ছিলেন অ্যাডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, সাংবাদিক দিলরুবা খান, সাংবাদিক রূপম আক্তার,রিয়াজ হাসান, মাসুম আহমেদ কবির (শ্রাবন), হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্যামল দত্ত বলেন,পরিবেশ সুরক্ষায় দেশের মানুষকে সচেতন করতে সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সবুজ উদ্যান ফেসবুক গ্রুপের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, দেশকে সবুজায়নের লক্ষে পরিবেশবাদী সংগঠনগুলোর পাশাপাশি সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সেরা খামারিদের মধ্যে ক্রেস্ট প্রদান এবং বিভিন্ন জাতের চারা ও বীজ বিতরণ এবং বিনিময় করা হয়। অ্যাডমিনদের চাবির রিং, সংগঠনের লোগো সম্বলিত মগ বিতরণ করা হয়। কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.