বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

কাঁচপুরে বিশাল মিছিল নিয়ে ‘শান্তি সমাবেশে’ যুবলীগ নেতা- আবু সাইদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২১১ Time View

নিজস্ব প্রতিবেদক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে৷ শুক্রবার ১৩ অক্টোবর বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা আ’লীগ কতৃক আয়োজিত শান্তি সমাবেশে, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশনায় ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে উক্ত সমাবেশে হাজির হন।
শান্তি সমাবেশ পরিণত হয় গণজাগরণ। হাজার হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতি পরিলক্ষিত হয়। শান্তি সমাবেশে সবচেয়ে বড় মিছিলটি আসে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।
সমাবেশে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বলেন, বিরোধীদলের সব সমালোচনাকে পেছনে ফেলে আমাদের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে দেখিয়েছেন। আমরা দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, শান্তি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ যে নির্দেশ দিবে তা আমরা বাস্তবায়ন করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.