শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

শান্তি সমাবেশে সোনারগাঁ যুবলীগের বিশাল মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

ঢাকায় বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শান্তি সমাবেশে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী হাজারো নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন সোনারগাঁ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশ স্থলে অংশ গ্রহন করেন। উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাজারো নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে সোনারগাঁ উপজেলা
যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নির্দশনায় ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এর নেতৃত্বে যোগ দেন নেতাকর্মীরা। এতে বিভিন্ন স্লোগানে স্লোগানে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ করেন নেতাকর্মীরা।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বলেন, আমাদের যুবলীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় ও উপজেলা আওয়ামী লীগের ডাকে আমরা সব সময় রাজপথে ছিলাম আছি থাকব।বিএনপি জামায়াতের যেকোন নৈরাজ্য প্রতিরোধে আমরা সর্বদা প্রস্তুত আছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহাবুব,সারোয়ার,  রবিউল রবি, রাব্বি, নাঈম,শাহ জালালসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসসহ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.