বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে সোনারগাঁয়ে আ‘লীগের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪৬৪ Time View

নয়ন সরকার সোনারগাঁও প্রতিনিধি।

দেশব্যাপী রবিবার (২৯ অক্টোবর) সকাল–সন্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ডাকা হরতালের প্রতিবাদে সোনারগাঁওয়ে মেঘনা নিউটাউন এলাকায়
আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভ মিছিলটি ( ২৯ অক্টোবর) পিরোজপুর আওয়ামী লীগের পার্টি অফিস থেকে শুরু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।

মিছিলে ‘অবৈধ হরতাল মানিনা মানব না, বিএনপির আস্তানা এই বাংলায় থাকবেনা, ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর’ ইত্যাদি শ্লোগানে মুখরিত ছিল।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,
তিনি বলেছেন, বিএনপির ডাকা অবৈধ হরতাল রুখে দিতে আজ সারাদিন মাঠে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনরা নির্ভয়ে আগামীকাল দোকানপাট খুলবেন, ব্যবসা বাণিজ্য করবেন। বিএনপির হরতাল রুঁখে দিতে আওয়ামী লীগ মাঠে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়া এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগ নেতা, আলি আকবর, পিরোজপুর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডা, আতিকুল্লাহ, তাজুল ইসলাম, হাজী আলম চান, হালিম মেম্বার,হাজী জহিরুল ইসলাম, শাহাবুদ্দিন প্রধান, মাসুম বিল্লা, বিদ্যুৎ শেখ,
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, যুবলীগ নেতা সাজিদ মাহাবুব,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, জসিম,মজিবর,
ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.