বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন জনপ্রিয় মেম্বার মোঃ শিপন সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪১৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

অষ্টম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ও গেজেটভুক্ত ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন মোঃ শিপন সরকার।

বুধবার (৩ আগষ্ট) বিকালে সোনারগাঁ উপজেলা কার্যলয়ের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ এলাহী।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।

অষ্টম ধাপের নির্বাচন সহ মোঃ শিপন সরকার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য হিসেবে পর পর তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন।

গত ১৫ জুন অনুষ্ঠিত অষ্টম ধাপের নির্বাচনে তালা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে মোঃ শিপন সরকার ৩৮৯ ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল মার্কায় সিরাজুল ইসলাম সজল পেয়েছেন ৭১১ ভোট। এছাড়া বাচ্চু মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪৭ ভোট।

উল্লেখ্য, অষ্টম ধাপের ইউপি নির্বাচনে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সোহাগ রনির পিতা, শাহ জামাল তোতাকে পর পর দুটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হন মোঃ শিপন সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.