বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

আ’লীগের নেতাকর্মী নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে দীপের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ বিরুদ্ধে নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের নেতৃত্বে শত শত নেতাকর্মীর সহযোগে অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়।

পহেলা নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান ছিলো। পরে বেপারি বাজার থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা হয়ে বাস কাউন্টার পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়।

এরফান হোসেন দীপ বলেন, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের কথা দেশবাসী ভুলে যায়নি। কিভাবে নিরপরাধ মানুষজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সবাই মনে রেখেছে। ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি-জামায়াত চক্র জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করে। মহান মুক্তিযুদ্ধে গনহত্যা, মানবতাবিরোধী অপরাধের জন্য যখন বিচার শুরু হয় তখনই এই ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়। তাই আজ বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে আমরা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন নেত্রীবৃন্দ নিয়ে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান করছি।

তাছাড়া অন্যান্য বক্তারা এরফান হোসেন দীপের পিতা নারায়ণগঞ্জ-৩ এর সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেনের রাজনৈতিক ও সংগঠন বান্ধব বিভিন্ন স্মরণীয় তথ্য তুলে ধরেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ শাহ আলম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম, কবির হোসেন প্রধান, সাবেক মেম্বার মোঃ আনোয়ার হোসেন, সোনারগাঁও ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ সাইফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা মোঃ শাহজালাল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তাইজুল ইসলাম, কৃষক শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের উপজেলা সভাপতি নাহিদুল ইসলাম খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, রাসেল আহমেদ, মোঃজহিরুল ইসলাম, মোহাম্মদ আলী হোসেন, মোঃ সুমনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.