বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেয় অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন করবো-এড শামসুল ইসলাম ভূঁইয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২১৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

৭১ হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড শামসুল ইসলাম ভূঁইয়ার সংবাদ সম্মেলন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (সোমবার ৬ নভেম্বর দুপুরে) পৌরসভায় অবস্থিত রয়েল রিসোর্টে সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর রাজনীতি কৃষক, শ্রমিক, দরিদ্র মেহনতি মানুষের জন্য।
বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের কল্যাণে কাজ করছেন।
তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষততায় এসে অসহায় মানুষের জন্য ভাতা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে সুরক্ষিত করেছেন।
উপজেলার চেয়ারম্যান বলেন, সোনারগাঁ উপজেলায় এক লাখ নয় হাজার পরিবারের মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুয়োগ ভোগ করছে। আপনারা একটা করে নৌকায় ভোট দিয়েছিলেন বলেই এসব সুবিধা দেওয়া সম্ভব হয়েছে। এসব সুবিধা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।তিনি বলেন বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা ভাই এবং মুক্তিযোদ্ধা সন্তান সকলকে জামাত বিএনপি’র বিরুদ্ধে এক হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে। সে জন্য কাজ করতে হবে।

উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এড শামসুল ইসলাম ভূঁইয়া বলেন আমি দির্ঘদিন যাবত উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো আমার অনেক কিছুই চাওয়ার থাকে যদি দল মনে করে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন তাহলে আমি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন করব, অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.