সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

বিএনপির অবরোধ পাগলামি ছাড়া কিছুই না- স্বেচ্ছাসেবক লীগে সভাপতি প্রার্থী আনিস

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৮১ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস।বলেন বিএনপি জামায়াত,এ দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা মানুষের জানমাল বিনষ্ট করতে চায়। এসকল জঙ্গিবাদ-নৈরাজ্যেকারী অপশক্তিদের শক্ত হাতে প্রতিহত করতে হবে।

(৮ নভেম্বর বুধবার) বিকেলে এ প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আনিস আরও বলেন বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে সতর্ক পাহারায় রয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি যে কোন ষয়যন্ত্র রুখে দিতে তারা প্রস্তুত রয়েছেন। বিএনপির জনসম্পৃক্ততা নেই। তাই তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নিষিদ্ধ সংগঠনের মত বিচ্ছিন্নভাবে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি-জামাতের সন্ত্রাস-জঙ্গিবাদ-নৈরাজ্যের অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র-অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিরোধে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন দলীয় এ নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.