বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপির অবরোধের প্রতিবাদে উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ এর নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম মোবারক হোসেন এর সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপ বলেন, সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে পুনরায় বিজয়ী করেই ঘরে ফিরবো। তিনি আরও বলেন বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চিহ্নিত শত্রু। মানুষের জানমাল রক্ষার স্বার্থে জনগণকে সাথে নিয়ে আগুনসন্ত্রাসী বিএনপি-জামায়াতের খুনিচক্রকে প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.