বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

আ.লীগের প্রার্থী ঘোষণার পর সোনারগাঁয়ে বাঁধভাঙা উল্লাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মী-সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে।
সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর
নেতৃত্বে পৌরসহ ১০ ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা সোনারগাঁয়ের সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খ‍্যাত সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতকে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনেই এই সংসদীয় আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছ।

এনিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ‍্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তাদের দাবি, দীর্ঘ ১০ বছর ধরে অন্য দলের এমপি থাকায় আওয়ামী লীগ দলগত ভাবে দূর্বল হয়ে পড়েছিল এবং বাংলাদেশের যে অকল্পনীয় উন্নয়ন হয়েছে সেখানে সোনারগাঁয়ের কাঙ্খিত উন্নয়ন হয়নি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.