বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে জাতীয় পার্টির মনোনয়ন, লাঙ্গল পেয়ে-আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৩০ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ে লাঙ্গল প্রতীকে পূনরায় দলীয় মনোনয়ন পেয়ে আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এমপি লিয়াকত হোসেন খোকা সমর্থকরা।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু ও জাবেদ রায়হান জয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, যুব সংহতি আহ্বায়ক কাজী লিটু, সাধারণ সম্পাদক সিকান্দার মাস্টার, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির ও মান্নান মেম্বার প্রমুখ। এছাড়াও আনন্দ মিছিলে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শতশত নেতাকর্মীরা অংশ নেয়।

আনন্দ মিছিল শেষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাবেদ রায়হান জয় বলেন, বিগত দিনে সোনারগাঁয়ে লিয়াকত হোসেন খোকার হাত ধরে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও লাঙ্গল মার্কায় ভোট দিয়ে প্রয়াত পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন পূরণ করবে সোনারগাঁয়ের আপামর জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.