শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

নিখোঁজ সন্তানের জন্য রাস্তায় রাস্তায় মায়ের আহাজারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁয়ে ১২ দিন ধরে হৃদম (১৩) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। হৃদম উপজেলার মোগরাপাড়া সরকারী এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম-মেহেদী হাসান ও মাতার নাম রুমকি বেগম।

হৃদম গত ২৭ নভেম্বর ২০২৩ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার দিকে উপজেলার পিরোজপুর ইউপির মঙ্গলেরগাঁও গ্রাম হইতে নুনেরটেক মেলায় যাওয়ার পথে হারিয়ে যায়, তার বয়স আনুমানিক ১৩ বছর। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল ছোট, শরীরের গঠন স্বাভাবিক,ডান হাতের কব্জির উপর পোড়া দাগ আছে, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, পরণে ছিল কালো রংয়ের সোয়েটার কালো শাট ও কালো প্যান্ট ।

হৃদমকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজেছে তার মা ও নিকট আত্মীয়রা। হৃদমের সন্ধানে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তার মাতা রুমকি বেগম সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর ৮৬ তারিখ ০২/১২/২০২৩ ইং।

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে সোনারগাঁ থানার ওসি (01320-090533) অথবা রুমকী বেগম (01778-844194) এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, স্কুল শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সোনারগাঁ থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ এব্যাপারে মাঠে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.