মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

জামপুরে লাঙ্গলের প্রচারণায় এমপি খোকার সহধর্মিণী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচনী প্রচারণা কালে তার সহধর্মিণী ডালিয়া লিয়াকত বলেছেন, এই মানুষটা করোনার সময় যখন আপনাদের পাশে ছিলেন, তখন কোন নেতা ছিল আপনাদের পাশে? কেউ আসছিলেন একটা মাস্ক নিয়ে? কেউ আসছিলেন খাবার নিয়ে? ছিল না। কে ছিল? এমপি খোকা ছিলেন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত লিয়াকত হোসেন খোকার পক্ষে তার সহধর্মিণী ডালিয়া লিয়াকত জামপুরের মহজমপুর এলাকার বাড়ি-বাড়ি গিয়ে লাঙ্গলের পক্ষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

তিনি আরোও বলেন, এ নির্বাচনটা একটা ভিন্ন ধরনের নির্বাচন হবে। এই নির্বাচন একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। এবারের যে নির্বাচন কমিশন তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমিও আপনাদের আশ্বস্ত করতে চাই। সারা বাংলাদেশে এবার নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই কথাটা এবার যথাযোগ্য প্রয়োগ হবে।

এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, উপজেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা জায়েদা আক্তার মনি, আহবায়ক নাছিমা আক্তার পলি, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না,সদস্য সচিব নারগিস আক্তার,হনুফা বেগম, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,জামপুর ইউপি সদস্য মনির, বকুল মেম্বার, নাসির মেম্বার,জরিনা মেম্বার, সহ ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.