বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

নৌকার পক্ষে ভোট চেয়ে চেয়ারম্যানের গণসংযোগ,পথসভা ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নির্বাচনী এলাকা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাড়ি মজলিশ ও বাড়ি চিনিস এলাকায় দোকানে ও মহল্লার বাড়ি বাড়ি নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ,পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর থেকে বিকেল পর্যন্ত মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা আরিফ মাসুদ বাবু’র নেতৃত্বে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের পক্ষে, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।গণসংযোগকালে উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয়লাভ সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার রোকন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাপ মোল্লা, আসাদ প্রধান,ডা প্রফেসর নুরে আলম,তপন আহমেদ,ইউপি সদস্য শিপন সরকার, জাহের আলী,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুন রহমান সজিব , নুরে আলম সিদ্দিক। এ ছাড়াও গণসংযোগ,পথসভা ও লিফলেট বিতরণ কালে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.