শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

দলবদ্ধ ভাবে কিশোরীকে গণধর্ষণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে ধর্ষণ করেছে দুই বন্ধু। এ ঘটনায় ওই কিশোরীর মা শুক্রবার (৫ জানুয়ারি) দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) উপজেলার চরকামালদী গ্রামের পার্শ্ববর্তী বিলে এ ধর্ষণের ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সাব্বির হোসেন এই কিশোরীকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে প্রত্যাখ্যাত হয়ে শুক্রবার সন্ধ্যায় সাব্বির সুকৌশলে কিশোরীকে একটি অনুষ্ঠান থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বিলে নিয়ে যায়। পরে পাহারা বসিয়ে সাব্বির ও তার বন্ধু আকাশ কিশোরীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ঘটনা প্রকাশ করলে হত্যা করা হবে এমন হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।

বিষয়টি কিশোরী তার মা-বাবাকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ ঘটনার বিচার চাওয়া হয়। এক সপ্তাহেও বিচার না পেয়ে শুক্রবার সকালে কিশোরীর মা সোনারগাঁ থানায় মামলা করেন।

এ ব্যাপারে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.