শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

রূপগঞ্জে চোখ উপড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রুপগঞ্জ থানার পুলিশ। আজ (৯ জানুয়ারি) মঙ্গলবার দুপুর ১টার দিকে রুপগঞ্জ উপজেলার রঘুরামপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

রুপগঞ্জ উপজেলার পূর্বাচলের রঘুরামপুর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার। এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রুপগঞ্জ উপজেলার পূর্বাচলের রঘুরামপুর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।

পরে খরর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এবং এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.