সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

রাজশাহীর তানোরে সাংবাদিকের উপর হামলা, আটক ১জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর তানোরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক সরোয়ার হোসেন। এঘটনায় হামলাকারী ইদ্রিস নামের বখাটেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি পৌর সদর এলাকার কুঠিপাড়া গ্রামে।সে মৃত ব্যাঙ্গার পুত্র। মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া ফুটবল মাঠের পশ্চিমে চা স্টল সংলগ্ন জায়গায় ঘটে মারপিটের ঘটনা।

এঘটনায় সাংবাদিক সারোয়ার বাদি হয়ে মঙ্গলবার দুপুরের পরে ইদ্রিস ও লালু আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

অভিযোগ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে গোল্লাপাড়া বাজারে আসেন তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তার উপরে হামলা করেন মেম্বার আবুল হাসানের লোকজন। এমন খবর পেয়ে সাংবাদিক সারোয়ার সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এসময় সাংবাদিকের উপর অতর্কিত হামলা করেন ইদ্রিস ও লালু। সারোয়ার দৈনিক নতুন প্রভাত পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি এবং মডেল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক।

সারোয়ার বলেন, চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুকে মারপিট করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া মাত্রই কোন কথা ছাড়াই ইদ্রিস গাছের ডাল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে হাত দিয়ে ধরে ফেলি এবং লালু শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। আমি মাটিতে পড়ে গেলে কয়েকজন উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছি। আমি দোষীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি চায়। থানার অফিসার ইনচার্জ ওসি (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.