বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

নাটোর লালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ Time View

নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় সকালে আরবী বেগম তার বোনের বাড়ি নওগাঁ যাওয়ার উদ্দেশ্য বের হলে খায়েজ মোল্লা স্ত্রীকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে এক সাথে বের হন। বাড়ির কিছুটা অদূরে পৌছালে ঘন কুয়াশায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন (স্যালো চালিত) গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেওয়ায় ঘটনাস্থলেই খায়েজ আলীর মৃতু হয় এবং স্থানীয়রা আহত অবস্থায় আরবী বেগম কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা তাকে মৃত ঘোষনা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা জানান হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান দুর্ঘটনা কবলিত স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, এব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.