বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা অভিযোগ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২০০ Time View

মোঃ পলাশ শিকদার।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নজরুল ইসলাম (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও এবং আড়াইহাজার থানার সীমান্তবর্তী এলাকা মাঝেরচরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন মাঝেরচর সিএনজি স্ট্যান্ড এলাকায় নোয়াগাঁও এলাকার সবেদ আলীর ছেলে ভিকটিম নজরুল ইসলামের সাথে স্ট্যান্ডের লাইনম্যান ও অজ্ঞাত ড্রাইভারদের সাথে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে পেটানোয় তার অবস্থা গুরুতর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করেছে, ঘটনাস্থল সোনারগাঁ থানায় পরে বিস্তারিত জানানো যাবে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান ঘঠনার ব্যাপারে ফোন পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

উল্লেখ যে, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সামসুল আলম এর উকিল মেয়ের জামাতা ও নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এই  নজরুল ইসলাম।

মোঃ পলাশ শিকদার
প্রতিনিধি সোনারগাঁ
মোবাইলঃ ০১৯৩০০৭০৩৮৩
তারিখঃ ২৫/০১/২০২৪ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.