শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে আলআমিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রæতার জেরে আল আমিন নামে সৌদি ফেরত প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শম্ভুপুরা ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ। গতকাল শুক্রবার বিকালে মঙ্গলেরগাঁও থেকে শম্ভুপুরাগামী সড়কের ভিটিকান্দি এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শম্ভুপুরা ইউনিয়নবাসী।

মানববন্ধনে খুনির দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, এম এইচ বুলবুল আহাম্মেদ, মোঃ ইলিয়াস, জহির মাষ্টার, মোস্তফা মিয়া, ইব্রাহীম মিয়া, জিয়াউল হক, মহিন উদ্দিন, রাহাত, রাকিব হোসেন, ফয়সাল আহাম্মেদ, হিমেল, আবু সাঈদ, সিফাত, বাবুল হোসেন, মোঃ শুভ, মোহাম্মদ আলী ও সজিব হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে ঘুরার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে আল আমিনকে হত্যা করে তারই আপন চাচাতো ভাই ঘাতক সুজন। পরের দিন শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার একটি নির্জন বালুমহল থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে ঘাতক সুজনকে তার নিজ বাড়ী থেকে আটক করেছে পুলিশ। নিহত আল আমিন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হত্যা জড়িত ঘাতক সুজনের সঙ্গে থাকা অন্যান্য অপরাধীদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী নিহতের স্বজনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.