শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ Time View

নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের উদ্যোগে অসহায় দুস্থ মাদ্রাসার এতিম শিশু শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত।
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন জাঙ্গাল চৌরাস্তা জনকল্যাণ সাংস্কৃতিক সংঘ এর অফিস কক্ষে ৫০ জন অসহায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ২ ফেব্রুয়ারি বিকালে জনকল্যাণ সাংস্কৃতিক সংঘের অফিস কক্ষে এই শীতের কম্বল বিতরণ করা হয়।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন মানব সেবায় সব সময় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের দর্পণ জনকল্যান সাংস্কৃতিক সংঘ।

শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে জনকল্যান সাংস্কৃতিক সংঘের সভাপতি সাগর আহম্মেদ লিটন এর সভাপতিত্বে জনকল্যান সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক শাহিন সাকি এর উদ্যোগে সংগঠনের সবার সহযোগীতায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,জনকল্যাণ সাংস্কৃতিক সংঘ সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম আকন,মোঃ আক্তার হোসেন ,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউল্লাহ নয়ন পল্টু, সহ সাগঠনিক সম্পাদক আকরামুল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ আলমাছ,প্রচার সম্পাদক নার্গিস সুলতানা, দপ্তর সম্পাদক রাজবীর, কার্যকরী সদস্য মোঃ হাফেজ,সদস্য আশরাফ হোসেন, মোঃ রেজাওয়ানুর ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক মোঃ আতিক, সাধারণ সদস্য, মাসুম, আমজাদ, শরিফ সুফিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন,মো. মহিউদ্দিন (মহিন), মো. আনোয়ার হোসেন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.