শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা-এমপি কায়সারের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারীতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন সেই সকল ভাষা শহীদদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছাও জানান তিনি।

আব্দুল্লাহ আল কায়সার এমপি বলেন, ২১ফ্রেব্রুয়ারী, রক্তস্নাত ভাষা আন্দোলনে স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়তি দিন। ১৯৫২সালের এ দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবীতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে শহীদ হন সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরো অনেকে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেয়ার এরূপ ঘটনা আর দ্বিতীয়টি নেই। তাঁদের অবদান ও আত্মত্যাগের ফলে যেমন রক্ষা পেয়েছে বাংলাভাষার মর্যদা, তেমনি রোপিত হয় বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন-স্বাধীনতার চেতনা। বস্তুত ১৯৫২ সালের ঐতিহাসিক পথ বেয়েই ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন নেতৃত্বে আমাদের মহান স্বাধিনতা অর্জিত হয়। ভাষা আন্দোলনের মহান শহীদদের বাঙালি জাতি ও বাংলাভাষী জনগোষ্ঠি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। অমর একুশের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের অনন্য বহিঃপ্রকাশ ঘটে। ভাষার প্রশ্ন যদিও এর মূল প্রেরণা, তবুও এর শিকড় ছড়িয়েছিল জীবনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে। অমর একুশের শিক্ষা হলো আমাদের আদর্শ, আমাদের ত্যাগ ও তিতিক্ষা। বাংলাদেশের অগণিত সূর্য-সন্তানেরা; যাঁরা রাঙিয়ে গেছে রাজ পথকে, গুড়িয়ে দিয়েছে শাসকের কালো হাতকে, উপেক্ষা করেছে রক্তিম শ্যেন-চক্ষুকে-সেই অমর ভাইয়েরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের অসীম প্রেরণার অফুরান উৎস। সবাইকে জানাই ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের শুভেচ্ছা। একুশ আমার অহংকার,“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.