শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ের ব্যবসায়ী নিখোঁজের ৩ দিন পর বুড়িগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১১ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁয়ের ব্যবসায়ী নিখোঁজের তিনদিন পর রাজধানী বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে কাপড় ব্যবসায়ী সাদেক মিয়ার (৩৫) লাশ।

রবিবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদঘাট এলাকায় বুড়িগঙ্গায় নদী থেকে নৌ পুলিশ ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে উদ্ধার করা লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহিত সাদেক মিয়া (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দ এলাকার মজিদ মিয়ার ছেলে। তিনি মোগরাপাড়া আম্বিয়া প্লাজায় বিসমিল্লাহ বোরকা হাউজের মালিক ছিলেন।

নিহতের বড় ভাই শফিক মিয়া বলেন, গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাক পল্লি থেকে পাইকারি বোরকা কিনে আনতে যায় সাদেক মিয়া। ওই দিন ফেরার পথে নদী পার হওয়ার সময় এমভি কুয়াকাটা-১ ও এ আর খান-১ নামের দুটি লঞ্চের প্রতিযোগিতার মাঝখানে পড়ে সাদেক নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাতে সাদেক মিয়া বাসায় না ফিরে সোনারগাঁ থানায় একটি জিডি করি। পাশাপাশি নিখোঁজ বিজ্ঞপ্তি টাঙিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। আজ দুপুরে পুলিশ ক্ষত বিক্ষত অবস্থায় সাদেক মিয়ার লাশ উদ্ধার করে। পরে হাসপাতাল মর্গে গিয়ে আমরা লাশটি শনাক্ত করি।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া বলেন, নৌ দুর্ঘটনার পরে নিহতের আত্মীয়-স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আমরা নদীতে তল্লাশি চালিয়েছি। সে সময় নিহত কারো সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুজন নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। আজ সর্বশেষ সাদেক মিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.