শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

আলোচিত সদর উপজেলা চেয়ারম্যান আতা ও স্ত্রী সাম্মীর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৬৮ Time View

মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা সংবাদাতা।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সাম্মিয়ারা পারভীন ও তার স্বামী কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ মার্চ ২০২৪ ইং) কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল।
মামলার এজাহারে জানা যায়, কুষ্টিয়া শহরের ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সাম্মিয়ারা পারভীন (৪২) দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে তিন লাখ ৬৫ হাজার ৪৬৮ টাকার সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য দিয়ে গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের সঙ্গে ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ধরণের অপরাধ সংঘটনে সাম্মিয়ারা পারভীনের স্বামী কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান (আতা) (৪৭) সহায়তা করে দণ্ডবিধি’র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যে কারণে তাদের দুজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.