মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

সোনারগাঁয়ে প্রায় ১৪টন মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৫২ Time View

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৪টন মেয়াদোত্তীর্ণ অবৈধভাবে মজুদকৃত খেজুর জব্দ করেছে। জব্দকৃত খেজুর প্রায় ৪৯ লাখ টাকার বলে জানানো হয়।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রীজ সংলগ্ন কিউট পল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোল্ডস্টোরেজের দুটি প্রতিষ্ঠানে থেকে এগুলা জব্দ করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম। এসময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এই খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরনের পরিকল্পনা ছিল তাদের। অন্যদিকে জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজ থেকে মজুদকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা। বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে জরিমানা করা হয় নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। ভবিষ্যতেও তাদের এই অভিযান অব্যাহত থাকে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.