মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

গণপিটুনিতে সোনারগাঁয়ে ৪ ডাকাত নিহত আহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে ৪ ডাকাতের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল ১৭ মার্চ রবিবার রাত ১২টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। তবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে ১০ থেকে ১২ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় কয়েকজন তাদের দেখতে পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। গ্রামবাসী একসঙ্গে লাঠিসোঁটা নিয়ে তাদের ঘিরে ফেলে। এসময় তারা পালানোর চেষ্টা করলে গণপিটুনির শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। অন্যরা পালিয়ে বিলে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে তাদের পুকুর থেকে তুলে আরও চারজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে জানা যায়, ঘটনাস্থল থেকে ওই দুজন ছাড়াও আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, নিহত দুজনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.