শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁও পৌরসভায় ৩০ বছর পর ওয়ারিশের জায়গা উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ পৌরসভার অর্জ্জুনদী নিবাসী মরহুম – হাশেম মোল্লা, পিতা – আহাদ মোল্লা, মাতা – নুরুন্নেছা বিবি, তিনি সর্বমোট দশ সন্তান রেখে যান তারা হলেন আ: হাকিম মোল্লা, আ: রহিম মোল্লা, মো: সাইদুর রহমান মোল্লা, মো: হানিফ মোল্লা, হারুন অর রশিদ মোল্লা, আয়শা বেগম, রমিজা খাতুন, মোসা: ফিরোজা বেগম, মোসা: জাহানারা বেগম, শাহনাজ বেগম । হাসেম মোল্লার ঔরসজাত সন্তান মোসা: ফিরোজা বেগম, আয়েশা বেগম ও রমিজা খাতুন পৈত্রিক সূত্রে পাওয়া জায়গায় দীর্ঘদিন যাবত তাদেরই রক্তের ভাই আ: রহিম মোল্লা, সাইদুর রহমান মোল্লা, হারুন মোল্লা ও বর্তমানে মৃত হাকিম মোল্লা সহ বোগদখল করে আসছিলেন । সোমবার ১৮ই মার্চ ২০২৪ সন সকালে সরে জমিনে যেয়ে দেখা যায় যে ফিরোজা বেগম, মৃত আয়েশা বেগম, মৃত রমিজা খাতুনের ওয়ারিশগনেরা সোনারগাঁ পৌরসভার ছোট মগবাজার মৌজার ২৬৪ খতিয়ান, এসে খতিয়ান ৩০, দাগ নং ৩১ আর এস ৪৮ মোট ১৮.৬ শতাংশ জায়গা বহু বছর পর পুনরুদ্ধার করে ১৮.৬ শতাংশ জায়গায় সীমানা নির্ধারণ করে খুটি লাগানো হয় এবং সেই সাথে তাদের ওয়ারিশদের একটি সাইনবোর্ড টানানো হয় ভুক্তভোগী মোশারফ হোসেন বাবু, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ নজরুল এবং মোহাম্মদ আবু দাইয়ান আজাহার জানান তাদের মা এবং খালাদের ওয়ারিশগণের সম্পত্তি দীর্ঘদিন যাবত জোরপূর্বক বোগদখল করে আসছেন তারই আপন রক্তের মামারা । এর আগে তাদের আরো দুই খালার জায়গা জমি আ: হাকিম মোল্লা বর্তমানে তিনি মৃত, আ: রহিম মোল্লা, সাইদুর রহমান মোল্লা ও হারুন মোল্লা ভাগ বাটোয়ারার কথা বলে গোপনে কমিশন এনে ১০৪ শতাংশ করে দুইজনের মোট ২০৮ দুই শত আট শতাংশ জায়গা তাদের কাছ থেকে সই এবং টিপ সহি নিয়ে তাদের অংশটুকু নিজেদের নামে লিখিয়ে নেন । অনুসন্ধানে জানা যায় আ: রহিম মোল্লা, সাইদুর রহমান মোল্লা, হাকিম মোল্লার বিরুদ্ধে এমন অনেক অভিযোগ আছে তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না এমন দৃষ্টান্ত তারা স্থাপন করেছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.