মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

আমার শহর রাখবো পরিচ্ছন্ন বিডি ক্লিনের সদস্য সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সদস্য সম্মেলন-২০২৪ ইং কে কেন্দ্র করে শতাধিক তারুণকে পরিচ্ছন্ন ও স্মার্ট সোনারগাঁ গড়ার শপথ পাঠ করালেন নারায়ণগঞ্জ-৩,সোনারগাঁ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৩টায় উপজেলার জেলা অডিটোরিয়ামে বিডি ক্লিন সোনারগাঁয়ের সদস্য সম্মেলন ২০২৪ এর প্রধান অতিথি হিসেবে তিনি এই শপথ পাঠ করান।

বিডি ক্লিন সোনারগাঁয়ের সদস্য সম্মেলন ২০২৪ এর মূল চমক ছিল- পরিচ্ছন্ন সোনারগাঁ গড়ার এই মহৎ উদ্যোগকে সার্বক্ষণিক ভাবে দিক-নির্দেশনা ও সহযোগিতা করার কারণে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ৭০০+ সদস্যের বিডি ক্লিন সোনারগাঁ পরিবারের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমি বিডি ক্লিন তারুণ্যের অংশ হিসেবে কাজ করতে চাই।

এ সময় বিডি ক্লিনের সদস্য সম্মেলনের মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি, উপ-প্রধান সমন্বয়ক মাসুদ আহমেদ, লজিস্টিক সমন্বয়ক এমএ আজিজ রকি সহ সোনারগাঁ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.