মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

সোনারগাঁয়ে মসজিদ ঘেঁষে যুবদল নেতার পাওয়ারলুম ইউএনওর কাছে এলাকাবাসীর অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলমদী গ্রামে মাকামে ইব্রাহিম জামিয়াতুল জামে মসজিদ ঘেঁষে যুবদল নেতা পিয়ার আলীর পাওয়ারলুম নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গত বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীর পক্ষে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন এ অভিযোগ দায়ের করে। সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপ-পরিচালক, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে অভিযোগের অনুলিপি দিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার আলমদী গ্রামের ভূঁইয়া পাড়া এলাকায় মাকামে ইব্রাহিম জামিয়াতুল জামে মসজিদ গত ৭ বছর আগে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মসজিদটি ৪তলা বিশিষ্ঠ ভীত দিয়ে এক তলা নির্মাণ করা হয়। এ মসজিদটি ৪ তলায় ভীত থাকায় এখানে ভবিষ্যতে মাদ্রাসা চালুর পরিকল্পনা করেন এলাকাবাসী। বর্তমানে মসজিদে নামাজ আদায়, কিতাব তালিম, শিশুদের মক্তব চালু রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী খৈতারগাঁও গ্রামের বাসিন্দা ও সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পিয়ার আলী মসজিদের দেয়াল ঘেঁষে পাওয়ারলুম নির্মাণ করেন। ফলে স্থানীয়দের নামাজ আদায়ে সমস্যার সম্মুখীন হবে বলে আশংকা করছেন। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, মসজিদ ধর্মীয় স্থান। পার্শ্ববর্তী স্থানে পাওয়ার লুম নির্মাণ করা হলে শব্দ দূষণে মসজিদে নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হতে পারে। দ্রুত বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অভিযুক্ত বিএনপি নেতা পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার সীমানা ঘেঁষে মসজিদ নির্মাণ করেছে স্থানীয়রা। তিনি পাওয়ার লুমের শেড নির্মাণ করে আরেকজনের কাছে ভাড়া দিয়েছেন। সেই ব্যাক্তি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেবেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, মসজিদের দেয়াল ঘেঁষে পাওয়ার লুম নির্মানের বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হুমায়ুন কবির
সোনারগাঁও
০১৬১৯-১০১০১৩
তাং ৩০-০৩-২৪ ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.