শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৮১ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌর এলাকার দত্তপাড়ার জামিউল উলূম মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ রমজান রবিবার ৩১ মার্চ সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের উদ্যোগে, পৌরসভার দত্তপাড়ার অত্র মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি ও রাকিব শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর মালিক ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সদস্য ও পৌর মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমান,পৌর আ’লীগ নেতা মো, কায়সার আহমেদ,পিরোজপুর ইউপির আ’লীগ নেতা মো, জসিম, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাবিব মাষ্টার, সহ-সভাপতি কাদির মিয়া তপন মাহমুদ, সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন প্রধান, কোষাধক্ষ্য মোক্তার হোসেন,সদস্য রবিন আহমেদ সাংবাদিক শাহ জালাল, জহিরুল ইসলাম সিরাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অত্র ইফতার মাহফিল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দরা। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.