বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২১০ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়নগঞ্জ সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাঁধা দেওয়া সাংবাদিকের বাড়িতে হামলা।শুক্রবার সকালে মাতৃ জগত পত্রিকার জেলা প্রতিনিধি মঈন আল হুসাঈন, স্থানীয় কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী শান্তকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ।

খবর পেয়ে থানা পুলিশ গিয়ে সাংবাদিককে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়,এসময় তার হাতে নয়টি সেলাই করা হয়। বর্তমানে আহত সাংবাদিক মঈন আল হোসাইন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আহত সাংবাদিক মঈনাল হোসেন জানান, সোনারগাঁ থানা সংলগ্ন পৌরভবনাথ পুর এলাকায় স্থানীয় কৃষ্ণ পুরা গ্রামের ইয়াজুদ্দিনের ছেলে শান্ত ডিবি পুলিশের ড্রাইভার পরিচয় দীর্ঘদিন যাবত, মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এবং তারই আপন ছোট ভাই কিশোর গ্যাল লিডার প্রান্ত নানা অপকর্ম করে আসছে।
আহত সাংবাদিক ময়নাল হোসেনের বাড়ির সামনে গত কয়েকদিন আগে মাদকের বেচাকেনা করার সময় সাংবাদিক মইনুল হোসেন বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী শান্ত ও কিশোর গ্যাং লিডার প্রান্ত তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

তারই জের ধরে শুক্রবার সকালে স্থানীয় কিশোর গ্যাং লিডার প্রান্ত ও তার ভাই মাদক ব্যবসায়ী শান্ত সহ অজ্ঞাত ১০-১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক মঈনুল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের প্রতিরোধের চেষ্টা চালান তিনি।

এ বিষয়ে উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, শান্ত ও প্রান্ত সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছে সরোজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি(তদন্ত) মো মহসিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.