মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

পিরোজপুর ইউনিয়নে আ’লীগ নেতাকর্মীদের আনারসের পক্ষে গণসংযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৯০ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী বাবুল ওমর বাবুর গনজোয়ার সৃষ্টি হচ্ছে। শুক্রবার (১৭ মে) উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও, চান্দের চক, দুধঘাটা, কুরবানপুর, খাসেরগাঁও, শান্তিনগর, পাচানী, চীগোয়ালদী, মঙ্গলের গাঁও ও বটতলা বাজারের গনসংযোগ জনস্রোতে পরিনত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশনায় পিরোজপুর ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আনারসের পক্ষে গনসংযোগ করায় এই জনস্রোত বলে ধারনা করছে রাজনীতিক বিশ্লেষকেরা।

আনারসের সমর্থকেরা দাবী করে এই জনস্রোত ধরে রাখতে পারলে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন আনারসের প্রার্থী বাবুল ওমর বাবু।

শুক্রবার গনসংযোগে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মেঘনা শিল্পনগরী শ্রমিক লীগের আহবায়ক হাজী তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস, সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুবসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
একাধিক আ’লীগ নেতা বলেন, পিরোজপুরে আনারসের গনজোয়ার উঠেছে। সকাল ৯টায় আমরা নয়াগাও থেকে শুরু করেছি। প্রচন্ড গরমে মানুষের কি জোয়ার বাবু ভাই আপনি দেখেছেন। ইউনিয়নবাসী উন্নয়ন-চাহিদা আমার কাছ থেকে বুঝে নিবেন , ভোট দিবেন আনারস মার্কায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.