শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁও পৌর এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০১ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁও পৌরসভার ভট্টপুর এলাকা থেকে সালমা (৩৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী রুপচাঁন মিয়া (৪৫) কে পুলিশ আটক করে নিয়েযান।২৪ মে শুক্রবার সকাল ভোরে একই গ্রামের ঝর্না আলম নামের এক বৃদ্ধ মহিলার ডাকচিৎকারে শুনে পুকুর পাড়ের সিঁড়ি থেকে সালমার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ এসে লাস নিয়েযান ময়নাতদন্তের জন্য।
নিহত গৃহবধূ দুই সন্তানের জননী। স্বামী রুপচাঁন মিয়া (৪৫) অটো চালক। বড় ছেলে আব্দুল্লাহ আরবান কাইফি (১৮) ও মেয়ে খাদিজা বয়স ৯ বছর।নিহত সালমার বড় ছেলে আব্দুল্লাহ আরবান কাইফি বলেন, আমার বাবা এক নারীর সাথে পরকীয়ার জরিত। এ নিয়ে মা এর সাথে বাবার প্রায়ই তর্ক হতো। এ করণেই আমার বাবা, মাকে মাইরা পুকুর পাড়ে ফেলে আসতে পারেন।

স্থানীয়রা জানায়, এই পুকুরপাড় থেকে কিছুদিন আগেও আরেকজনের লাশ পাওয়াগেছে।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এস আই) পঙ্কজ কান্তি সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূ সালমার ভাই বাদী হয়ে হত্যা মামলার অভিযোগ করেছে। নিহত গৃহবধূ সালমার স্বামী রুপচাঁন মিয়া (৪৫)কে আটক করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.