মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

সোনারগাঁয়ে মাদক কারবারের দ্বন্দ্বে যুবককে কোপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে মাদক কারবারের দ্বন্দ্বের জেরে রাব্বি মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার বাড়িমজলিশ এলাকায় রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক হাবিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে ও স্থানীয় সানাউল্লাহ বেপারীর বাসার ভাড়াটিয়া।

নিহতের মা শাহানারা বেগম জানান, রাতে স্থানীয় মাদক কারবারির দলের নেতৃত্বে ১০–১৫ জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর তাঁর ছেলেকে কুপিয়ে পালিয়ে যান তাঁরা। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.