শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার দুই আসামী নোয়াখালী থেকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৮০ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার এজহার ভুক্ত দুইজন আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃরা হলো, এজহারের ৫ নং আসামি শুভ (২২), পিতা- নাসির, সাং-বাড়ীচিনিশ ও ১১ নং আসামি মিন্টু(৪০), পিতা-অজ্ঞাত, সাং- বাড়ী মজলিশ।

উল্লেখ্য যে, গত ৯ জুন রোববার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে ফজলে রাব্বী (২৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় নিহত ফজলে রাব্বীর মা সাহানারা বেগম বাদী হয়ে ১২ জনের নামে ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি কর হত্যা মামলার অভিযোগ করেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অন্য আসামিদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে গোয়েন্দা পুলিশের কার্যালেই। রিমান্ড চেয়ে তাদেরকে শনিবার আদালতে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.