শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৪০৩ Time View

নিজস্ব প্রতিবেদক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আনন্দ র‌্যালি ও সমাবেশ আলোচনা সভাসহ বর্ণাঢ্য নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার (২৩ জুন) বেলা ১১ টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা করেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।আলোচনা সভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার এর সঞ্চালনা বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো, শহীদ ভিপি বাদল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার,আশরাফুজ্জামান সহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,জামপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া,বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সোহাগ রনি, এড ফজলে রাব্বি, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, যুবলীগ নেতা সাজিদ মাহবুব, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ প্রমুখ। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিনত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.