মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

সোনারগাঁয়ে যুবককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১৪৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জুয়া খেলা নিয়ে তর্কের জেরে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

পরিবারের দাবি, মাসুদ নামে এক সন্ত্রাসী তাকে বুকে গুলি করে হত্যা করেছেন।
নিহত রাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়ার তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
এর আগে সকালে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসিন বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন বলেন, সকাল ১০টায় পাকুন্দায় একটা কমিউনিটি হাসপাতালের দিকে এ ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সকালে জুয়া খেলা নিয়ে তর্কের একপর্যায়ে একজন আরেকজনকে গুলি করেছেন। কিছুক্ষণ আগে আমি শুনেছি গুলিবিদ্ধ একজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.