সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

নরসিংদীতে ১৬ মামলার আসামী লিজন মোল্ললাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে ১৬ মামলার আসামী সন্ত্রাসী লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিজন মোল্লা নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং মৎস্যজীবী লীগ নেতা। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজীসহ ১৬টি মামলা রয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের বাসাইল এলাকায় তার বাড়ির অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল কবির আরিফ বলেন, লিজন মোল্লা নামে একজনকে রাত ১২টা ৫ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নরসিংদী সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, সে চিহ্নিত সন্ত্রাসী। লিজন মোল্লাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে সেটা জানা যায়নি। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।

#
আমজাদ হোসেন
নরসিংদী জেলা প্রতিনিধি
০১৭৩৪১৫০২৮৩
তাং ১-৯-২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.