শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

লালপুরে মাদ্রাসা ও বাড়ীর আসবাবপত্র ভাঙচুর  করেছে দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

এস ইসলাম, লালপুর(নাটোর) প্রতিনিধি।

নাটোরে লালপুরে তা’লিমুল কুরআন আয়েশা বালিকা মাদ্রাসা  ও বাড়ীর আসবাবপত্র ভাঙচুর সহ লুটপাট করেছে দুর্বৃত্তরা। লালপুর সদরে বালিতিতা ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যর্থনার পরের দিন ওই মাদ্রাসা ভাঙচুর সহ জাবেদ আলীর বাড়ীর  আসবাবপত্র ভাংচুর সহ স্বর্ণের গহনা ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা । এঘটনায় উভয় পক্ষ থানায় ও আদালতে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে । সরজমিনে গিয়ে মাদ্রাসা সহ  বাড়ীর আসবাবপত্র ভাঙচুর দেখা গেছে। মতামত, মামলার বাদী হাফিজা বেগম বলেন, জুলু  ও ইমরান সহ বেশ কয়েকজন  যুবক মাদ্রাসা ভাংচুর করে এসে আমাদের বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণের গহনা সহ টাকা লুটপাট করে নিয়ে গেছে। তিনি দোষীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর মাদ্রাসার শিক্ষকীকা রিমা বেগম বলেন,বাচ্চারা আরবি ও কুরআন শরীফ পড়ছিল। তিনি আরো বলেন,মাদ্রাসা ভাংচুরের সময় বাচ্চারা ভয় পেয়ে আতংকিত হয়ে যায়। এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, এক পক্ষ থানায় এবং অপর পক্ষ আদালতে মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন, এঘটনায় আদালতে ৬ জন হাজির হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.