বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

গতকাল শনিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন পিরোজপুর ইউনিয়নের ১, ২, ও ৩ নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নুরনবী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ রেজাউল করিম।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ, জেলা যুবদল নেতা হাজী রাজু আহম্মেদ রমজান,পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা ওয়াজ করোনী ফরাজি, বিএনপি নেতা মোরশেদ আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্য শাহিন মিয়া, যুবদল নেতা আবুল কাশেম,শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন ভুইয়া বাবুল, শাহাদাৎ মেম্বার,আলহাজ্ব শামছুল আলম, এডভোকেট এ.কে.এম ফজলুল হক সহ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.