মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন

উদ্ভাবনী চিন্তা নিয়ে শিক্ষার্থীদের অগ্রসর হতে হবে : প্রফেসর রেজাউল করিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক :

খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে মানুষের কাজ করার সুযোগ নষ্ট হচ্ছে। সবকিছুই প্রযুক্তির উপর নির্ভর হয়ে পড়ছে। এজন্য যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ধারণ ও লালন করতে হবে। এক্ষেত্রে যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলা করে সামনে অগ্রসর হতে হবে। একটা স্বপ্ন নিয়ে এগোলে একসময় সফলতা আসবেই।
আজ ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা ইউনিভার্সিটি বিজনেস ক্লাব আয়োজিত বিজনেস কেস কম্পিটিশন-২০২৪ ‘বিজ ব্লিটজ’ এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও চিন্তাশক্তির উন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এর আগে তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
গ্রান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রফেসর ড. মো. নুরুন্নবীসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত দুই ডিসিপ্লিনের ৬টি দল এবারের বিজনেস কেস কম্পিটিশনের গ্রান্ড ফিনালে উন্নীত হয়। এর মধ্যে ৪টি দল ব্যবসায়িক চিন্তাশক্তি নিয়ে তাঁদের সমাধান ও পরামর্শ বিচারকদের কাছে উপস্থাপন করেন। বিচারকেরা সেখান থেকে সেরা তিন দল নির্বাচন করেন। বিচারকদের ফলাফলে টিম ‘ইনোভেশন-জেড’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া প্রথম রানার আপ হয় ‘মেভরিক মাইন্ডস’ এবং দ্বিতীয় রানার আপ হয় ‘ব্লেজ ওয়ারিওরর্স’।
গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, গ্রামীণফোনের খুলনা আঞ্চলিক প্রধান বুশরা মেহরীন, বাংলালিংকের ওয়েস্ট ক্লাস্টার ও বিটুসি সেলস এন্ড ডিস্ট্রিবিউশন কমার্শিয়াল বিভাগের উপ-পরিচালক মো. মারুফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষার্থী জাফরিন জাহান তাসিন। অনুষ্ঠানে গ্রান্ড ফিনালের প্রতিযোগী দলসহ ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত দুই ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.