রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে রাসুলুল্লাহ (সা:) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের করা কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার বিকালে আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতার সমন্বয়ে এই বিক্ষোভ ও প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে রামগিরি মহারাজের করা কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রামগিরি মহারাজ চলতি বছরের আগস্ট মাসে মুসলিম উম্মাহর প্রিয়নবী রাসূল (সা:) এর নামে জঘন্য কটূক্তি মূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। এদিকে রামগিরির বিরুদ্ধে ভারতের রাজ্য জুড়ে ৫০টির বেশি মামলা হওয়া সত্তে¡ও মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নিতেশ নারায়ণ রানে রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিমবিদ্বেষী বক্তব্য দিতে থাকেন। এমনকি রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে মসজিদে ঢুকে তাদের পেটানো হবে এমন হুমকি মূলক বক্তব্যও দেন নিতেশ। এছাড়া তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতারে কোন কার্যকর ভূমিকা রাখেনি। আর তাই অতি দ্রæত ভারত সরকার তাদের গ্রেফতার না করলে আগামীতে ভারতীয় দূতাবাস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এর আগে পৌর এলাকার শান্তিমোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশদ্বার বিশ^রোড মোড় এলাকায় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে পথসভায় মিলিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.