রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে শিশু উদ্ধার গ্রেফতার-৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯২ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দশ বছরের শিশু আদিবকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে অপহরণকারীদেরকে গ্রেফতার ও শিশুকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ শাহেদ (১৯),পরমেশ্বর্দী এলাকার আব্দুর রশিদের ছেলে মাহফুজ ওরফে ফরহাদ মাস্টার (৩১) ও দৌলরদী এলাকার শহিদুল্লাহ’র ছেলে রাইয়ান (১৮)।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )এমএ বারী জানান, মাদ্রাসা ছাত্র আদিবের পিতা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ উপরোক্ত আসামীরা তাকে বিমান বন্দরে তার পিতার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরবর্তীতে ১০ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ভিকটিমকে সিলেটে একটি আবাসিক হোটেলে আটকে রাখে। ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার সহ তিন অপহরণকারীদের গ্রেফতার করে থানা পুলিশ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.