রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হাতে নারী খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ Time View
নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দক্ষিণ দামাদরদী এলাকায় হুরুন নেছা (৫০)নামে  এক গৃহিণীকে গভীর রাতে কুপিয়েছে সন্ত্রাসীরা। নিহত হুরুন নেছা একই  গ্রামের দিনমজুর বাবুল মিয়ার স্ত্রী।
গত বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার  দক্ষিণ দামাদরদী এলাকায়  এই ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে মামুন জানিয়েছেন তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বের হন। তবে ঘরে ফিরে না আসায় রাত ১টার দিকে পরিবারের সবাই তাকে খুঁজতে বের হন। এসময় বাড়ির পাশে টিউবলের সামনে তিনি মাথায় এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এরপর মুর্মূর্ষ অবস্থায় তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান। পরে তাকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানিয়েছেন, ঘটনাটি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.