রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল উদ্ধার, আটক মাদক কারবারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩১ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (১২ অক্টোবর) জেলার সদর উপজেলার মহারাজপুর এলাকায় পরিচালিত এক অভিযানে নয় বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে এক যুবককে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটক যুবক জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকবহরম এলাকার জাহিদুল ইসলামের ছেলে সোহেল (৩০)।

এ বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়- নিজস্ব গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার দুপুর ১টায় জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর লালাপাড়া গ্রামের সাজু মটরসাইকেল মেকারের দোকানের পাশে অভিযান পরিচালনা করে। এ সময় সোহেলকে ৬ হাজার ৩ শত টাকা মূল্যের মোট ৯টি আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল নিজেকে একজন পেশাদারী মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে বলে স্বীকার করে। আটক সোহেলকে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.